| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নারী বন্দির পলায়ন: কাশিমপুর কারাগারের জেলার বরখাস্ত, সুপারকে বদলি

reporter
  • আপডেট টাইম: Jul ২০, ২০২৬ ইং | ২৩:১১:৫৭:অপরাহ্ন  |  ২২৬৩ বার পঠিত
নারী বন্দির পলায়ন: কাশিমপুর কারাগারের জেলার বরখাস্ত, সুপারকে বদলি

স্টাফ রিপোর্টার: গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে এক নারী বন্দি পালিয়ে যাওয়ার ঘটনায় ওই কারাগারের জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়া সিনিয়র জেল সুপারকে বদলি করা হয়েছে। এর আগে কারারক্ষিসহ আরও সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

কারাগার থেকে পালিয়ে যাওয়া ওই বন্দির নাম- রিম্পা (২১)। তিনি মেহেরপুরের গাংনি থানার রায়পুর এলাকার মো. হাসানের মেয়ে।

সহকারী কারা মহাপরিদর্শক (উন্নয়ন) মো. জান্নাত উল-ফরহাদ জানান, গত বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে রিম্পা নামে এক নারী বন্দি পালিয়ে যান। পরদিন এ ঘটনায় কোনাবাড়ী থানায় একটি মামলা করা হয়।

এছাড়া তদন্ত কমিটি গঠন করে কারা কর্তৃপক্ষ। পরে এ ঘটনায় প্রথমে চারজন কারারক্ষীসহ সাতজনকে সাময়িক বরখাস্ত করা হয়। পরে সোমবার কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের জেলার শিরিন আক্তারকে সাময়িক বরখাস্ত এবং সিনিয়র জেল সুপার কাওয়ালিন নাহারকে ওই কারাগার থেকে বদলি করা হয়। 

রোববার (১৯ জুলাই) ঢাকার মোহাম্মদপুর এলাকা থেকে পালিয়ে যাওয়া রিম্পাকে গ্রেপ্তার করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। রিম্পা একটি চুরির মামলায় দণ্ডপ্রাপ্ত আসামি।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪