| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নড়াইলে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমনের চাষ

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৭, ২০২৬ ইং | ১৯:৩৮:৪০:অপরাহ্ন  |  ২০০৩৮ বার পঠিত
নড়াইলে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে আমনের চাষ

নড়াইল প্রতিনিধি: চলতি মৌসুমে নড়াইল জেলার ৩ উপজেলায় ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে বলে কৃষি বিভাগ সূত্রে জানা গেছে। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলার ৩ উপজেলায় রোপা আমন ধান চাষাবাদের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ হাজার ৪৬৫ হেক্টর জমিতে।

কৃষি বিভাগের তৎপরতা ও কৃষকদের আগ্রহে রোপা আমন চাষাবাদ হয়েছে ৪৩ হাজার ৬৭৫ হেক্টর জমিতে। লক্ষ্যমাত্রার চেয়ে ২১০ হেক্টর বেশি জমিতে আমনের চাষ হয়েছে। আবাদ হওয়া জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৩৭ হাজার ৭৯১ মেট্রিক টন চাল। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নড়াইল জেলা কার্যালয়ের উপ-সহকারি কৃষি কর্মকর্তা নিপু মজুমদার জানান, চলতি মৌসুমে সদর উপজেলায় ২০ হাজার ১৪০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ২০ হাজার ১৬৩ হেক্টর জমিতে, লোহাগড়া উপজেলায় ১১ হাজার ২৬৫ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১১ হাজার ৪৫০ হেক্টর জমিতে এবং কালিয়া উপজেলায় ১২ হাজার ৬০ হেক্টর জমিতে রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে ১২ হাজার ৬২ হেক্টর জমিতে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক (ডিডি) মুহাম্মদ আরিফুর রহমান জানান, সরকারের পক্ষ থেকে কৃষকদের বিনামূল্যে কৃষি প্রণোদনা দেয়ায় প্রতিবছর রোপা আমন চাষাবাদে আগ্রহী হচ্ছেন তারা। আমন ধান কেটে ঘরে তোলা পর্যন্ত আবহাওয়া অনুকূলে থাকলে চলতি মওসুমে আমনের বাম্পার ফলন হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪