| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ১৯:১১:১১:অপরাহ্ন  |  ৯৫৯ বার পঠিত
সব মামলায় জামিন পেলেন তৌহিদ আফ্রিদি

স্টাফ রিপোর্টার: রাজধানীর ওয়ারী থানায় দায়ের করা প্রতারণা মামলায় কনটেন্ট ক্রিয়েটর তৌহিদ আফ্রিদির জামিন মঞ্জুর করেছেন আদালত। এর ফলে তার বিরুদ্ধে থাকা সব মামলায় জামিন হওয়ায় মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই। মঙ্গলবার (২১ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন।

আসামিপক্ষের আইনজীবী ইকবাল মাহমুদ শোভন জানান, তৌহিদ আফ্রিদির বিরুদ্ধে মোট তিনটি মামলা রয়েছে। এর মধ্যে দুটি মামলায় তিনি আগেই হাইকোর্ট থেকে জামিন পান। মঙ্গলবার ওয়ারী থানার প্রতারণা মামলাতেও জামিন মঞ্জুর হওয়ায় বর্তমানে সব মামলায় তিনি জামিনে রয়েছেন। এর আগে গত ১৫ জুন এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

মামলার এজাহারে বলা হয়, ২০২৫ সালের ১৩ জানুয়ারি চাকরির প্রলোভন দেখিয়ে একটি অনলাইন প্রতারক চক্র হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রামের মাধ্যমে ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে। প্রথমে অল্প অঙ্কের অর্থ ফেরত দিয়ে বিশ্বাস অর্জন করা হয়। পরে ধাপে ধাপে বড় অঙ্কের বিনিয়োগ করিয়ে মুনাফাসহ টাকা ফেরতের আশ্বাস দেওয়া হলেও শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে ২ লাখ ৩৫ হাজার টাকা আত্মসাৎ করা হয়। এ ঘটনায় সৈয়দা আশফাহ তোয়াহা দ্যূতি ওয়ারী থানায় মামলা করেন।

উল্লেখ্য, গত বছরের ২৪ আগস্ট রাতে বরিশাল থেকে তৌহিদ আফ্রিদিকে গ্রেপ্তার করে সিআইডি। পরে বৈষম্যবিরোধী আন্দোলন সংশ্লিষ্ট একাধিক মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪