| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

reporter
  • আপডেট টাইম: Jul ২১, ২০২৬ ইং | ২৩:৫৫:৪৮:অপরাহ্ন  |  ৩৮৩ বার পঠিত
পুকুরে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় পুকুরের পানিতে ডুবে দুই ভাই বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে কাহালু উপজেলার ভালতা আদর্শ গুচ্ছগ্রামের একটি পুকুরে এ ঘটনা ঘটে। 

নিহতরা হলেন ভালতা আদর্শ গুচ্ছগ্রামের মো. ফারুকের ছেলে ফাহিম (৮) ও মেয়ে সুরাইয়া খাতুন (৬) এবং প্রতিবেশী রাশেদুল ইসলামের ছেলে জাকিরুল ইসলাম (৬)। এসব তথ্য নিশ্চিত করেছেন কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো। 

জানা গেছে, দুপুর ১২টার দিকে গুচ্ছগ্রামের একটি পুকুরে খেলার সময় গোসল করতে ফাহিম, তার বোন সুরাইয়া ও জাকিরুল ঝাপাঝাপি শুরু করে। এসময় সাঁতার না জানার কারণে তিনজনই ডুবে যায়। ঘন্টাখানিক পরে জাকিরুলের চুল দেখে চিৎকার দেয়। পরে স্থানীয়রা জাকিরুল ও সুরাইয়ার মরদেহ উদ্ধার করে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ফাহিমের মরদেহ উদ্ধার করে।

কাহালু থানার এসআই ব্রজেন চন্দ্র মাহাতো বলেন, তিন শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে৷ আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪