| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন

reporter
  • আপডেট টাইম: Jul ২২, ২০২৬ ইং | ১১:২৬:৫৫:পূর্বাহ্ন  |  ১৩৩ বার পঠিত
সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তিতে ট্রাম্পের অনুমোদন
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবের সঙ্গে একটি পারমাণবিক সহযোগিতা চুক্তির অনুমোদন দিয়েছেন বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)। চুক্তিটি কার্যকর হলে সৌদি আরব ভবিষ্যতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা অর্জনের পথ পেতে পারে।

এপির প্রতিবেদনে, বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্রের বরাতে বলা হয়েছে, চুক্তিটির মেয়াদ হবে ৩০ বছর। এর আওতায় সৌদি আরবের পারমাণবিক বিদ্যুৎ কর্মসূচি উন্নয়নে মার্কিন প্রতিষ্ঠানগুলো অংশ নেবে। যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ সমীক্ষার ভিত্তিতে দেশটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কেন্দ্র স্থাপনের পথও উন্মুক্ত হতে পারে।

অন্যদিকে রয়টার্স জানিয়েছে, ট্রাম্প প্রশাসন আগামী কয়েক দিনের মধ্যেই চুক্তিটি মার্কিন কংগ্রেসে ‘১২৩ এগ্রিমেন্ট’ হিসেবে অনুমোদনের জন্য পাঠানোর পরিকল্পনা করছে। এতে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের জ্বালানিমন্ত্রী ক্রিস রাইট এবং সৌদি জ্বালানিমন্ত্রী প্রিন্স আবদুল আজিজ বিন সালমান আল সৌদ।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, চুক্তিতে এমন কিছু নিরাপত্তা শর্ত অন্তর্ভুক্ত করা হয়নি, যা ওয়াশিংটন আগে পারমাণবিক উপকরণ যেন অস্ত্র কর্মসূচিতে ব্যবহৃত না হয়, তা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় বলে উল্লেখ করেছিল।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪