| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ

reporter
  • আপডেট টাইম: Jul ২৩, ২০২৬ ইং | ১২:৩৪:৫৯:অপরাহ্ন  |  ১০০৫ বার পঠিত
বিশ্বজুড়ে মার্কিন নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ
ছবির ক্যাপশন: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও

ইন্টারন্যাশনাল ডেস্ক: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে বিশ্বজুড়ে অবস্থানরত মার্কিন নাগরিকদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। সর্বশেষ নিরাপত্তা সতর্কবার্তায় পররাষ্ট্র দপ্তর বলেছে, নিরাপত্তা পরিস্থিতি এখনও জটিল এবং যে কোনো সময় অপ্রত্যাশিতভাবে উত্তেজনা আরও বাড়তে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের কূটনৈতিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এছাড়া ইরান এবং ইরান-সমর্থিত গোষ্ঠীগুলো বিশ্বের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের স্বার্থসংশ্লিষ্ট স্থাপনা, মার্কিন নাগরিক, মার্কিন ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য প্রতিষ্ঠানের ওপর হামলার চেষ্টা করতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

বিশেষ করে বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন নাগরিকদের সম্ভাব্য ফ্লাইট বাতিল, বিলম্ব এবং অন্যান্য ভ্রমণ-সংক্রান্ত বিঘ্নের বিষয়ে সতর্ক থাকতে বলা হয়েছে।

একই সঙ্গে মধ্যপ্রাচ্যের বাইরে থাকা মার্কিন নাগরিকদের ওই অঞ্চলে ভ্রমণ বা মধ্যপ্রাচ্য হয়ে যাতায়াতের পরিকল্পনা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪