| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মোদির ভিডিও বার্তার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১০:০৭:৩৩:পূর্বাহ্ন  |  ৬৬২ বার পঠিত
মোদির ভিডিও বার্তার পর অনশন ভাঙলেন সোনম ওয়াংচুক

আন্তর্জাতিক ডেস্ক: প্রশ্নফাঁস কাণ্ডে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট ট্র্যাক আদালত গঠনের বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ভিডিও বার্তার পর ২৭ দিনের অনশন প্রত্যাহার করেছেন বিশিষ্ট সমাজকর্মী ও পরিবেশবিদ সোনম ওয়াংচুক।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অনশন ভঙ্গ করেন তিনি। এ সময় তার স্ত্রী গীতাঞ্জলি জৈন আংমো, কেন্দ্রীয় মন্ত্রী জগৎ প্রকাশ নড্ডা (জেপি নড্ডা) এবং জিতেন্দ্র সিংহ উপস্থিত ছিলেন। অনশন প্রত্যাহারের পর উপস্থিত ব্যক্তিরা তাকে উত্তরীয় পরিয়ে শুভেচ্ছা জানান।

এদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় ওয়াংচুকের দ্রুত সুস্থতা এবং স্বাভাবিক ওজনে ফিরে আসার কামনা করেন।

অনশন প্রত্যাহারের পর সোনম ওয়াংচুক বলেন, দেশে যেন কোনো ধরনের সহিংসতা না ছড়ায়, সে বিষয়টি বিবেচনায় রেখেই এবং সরকারের সঙ্গে দীর্ঘ আলোচনার পর কিছু শর্তে তিনি অনশন ভাঙার সিদ্ধান্ত নিয়েছেন। তবে ওই শর্তগুলোর বিস্তারিত তিনি পরে একটি পৃথক ভিডিও বার্তায় প্রকাশ করবেন বলে জানান।

তিনি দেশবাসীর প্রতি শান্তিপূর্ণ অবস্থান বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, যেকোনো ধরনের সহিংসতা থেকে বিরত থাকতে হবে এবং গণতান্ত্রিক উপায়ে দাবি আদায়ের চেষ্টা চালিয়ে যেতে হবে।

তবে ওয়াংচুক অনশন প্রত্যাহার করলেও আন্দোলন পুরোপুরি শেষ হচ্ছে না। ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)-এর প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক বলেন, ওয়াংচুকের ত্যাগকে তারা সম্মান জানান। তবে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত নয়াদিল্লির যন্তর মন্তরে তাদের শান্তিপূর্ণ আন্দোলন অব্যাহত থাকবে।

উল্লেখ্য, প্রশ্নফাঁসের ঘটনা, শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করা এবং দায়ীদের বিরুদ্ধে দ্রুত বিচার দাবিতে গত ২৭ দিন ধরে অনশন কর্মসূচি পালন করছিলেন সোনম ওয়াংচুক। তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় বিষয়টি দেশজুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪