| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের শিক্ষা সচিব বদলি

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ১০:৪৮:২৪:পূর্বাহ্ন  |  ৬৫৭ বার পঠিত
শিক্ষার্থী আন্দোলনের মুখে ভারতের শিক্ষা সচিব বদলি

আন্তর্জাতিক ডেস্ক: শিক্ষার্থীদের টানা আন্দোলন ও প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ঘিরে সৃষ্ট তীব্র জনচাপের মুখে ভারতের শিক্ষা সচিব বিনীত যোশিকে পদ থেকে সরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবার তাকে পঞ্চায়েত বিষয়ক মন্ত্রণালয়ে বদলি করা হয়। তার স্থলে নতুন শিক্ষা সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে নরেশ পাল গঙওয়ারকে, যিনি এর আগে কেন্দ্রীয় সরকারের মৎস্য, পশুপালন ও দুগ্ধ উৎপাদন মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, প্রশাসনিক এই রদবদলের মধ্যেও শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে রাজধানী নয়াদিল্লির যন্তর মন্তরে শিক্ষার্থীদের আন্দোলন অব্যাহত রয়েছে।

সমন্বিত মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা (নিট) প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে গত ৬ জুন থেকে ফেসবুকভিত্তিক সংগঠন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-এর নেতৃত্বে আন্দোলন শুরু হয়। পরে আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ২৮ জুন থেকে অনশনে বসেন জলবায়ু ও পরিবেশ আন্দোলনকর্মী সোনম ওয়াংচুক।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশ্নফাঁস রোধে কঠোর পদক্ষেপ এবং এ ধরনের মামলার দ্রুত বিচার নিশ্চিতে ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের ঘোষণা-সংবলিত ভিডিও বার্তার পর বৃহস্পতিবার রাতে ২৭ দিনের অনশন ভঙ্গ করেন ওয়াংচুক। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ কর্মসূচি চলবে।

এদিকে প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় হতাশ হয়ে বিভিন্ন রাজ্যে এ পর্যন্ত মেডিকেল কলেজে ভর্তিচ্ছু অন্তত ১২ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন বলে আন্দোলনকারীদের দাবি। এ ঘটনাকে কেন্দ্র করে দেশজুড়ে শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে।

রিপোর্টার্স২৪/বাবি

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪