| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি

reporter
  • আপডেট টাইম: Jul ২৪, ২০২৬ ইং | ২২:৪৫:৩০:অপরাহ্ন  |  ৩৩০ বার পঠিত
শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় ককরোচ পার্টি

ইন্টারন্যাশনাল ডেস্ক: ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে নিজেদের অবস্থানে অনড় রয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, সরকারের সঙ্গে বৈঠক শেষে দলটি বলেছে, তাদের উত্থাপিত দাবিগুলোর বিষয়ে আনুষ্ঠানিক জবাব দিতে সরকার শনিবার পর্যন্ত সময় চেয়েছে।

সিজেপি জানিয়েছে, সরকারের প্রতিক্রিয়া পাওয়ার পর তারা পরবর্তী কর্মসূচি সম্পর্কে সিদ্ধান্ত নেবে।

এদিকে সিজেপির পক্ষ থেকে বলা হয়েছে, বৈঠকে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিসহ চলমান আন্দোলন নিয়ে আলোচনা হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি। সরকারের পক্ষ থেকে বিষয়টি বিবেচনার জন্য অতিরিক্ত সময় চাওয়া হয়েছে।

দলটি জানিয়েছে, সরকারের আনুষ্ঠানিক জবাব পাওয়ার পর আন্দোলনের পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪