| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান

reporter
  • আপডেট টাইম: মে ০৫, ২০২৫ ইং | ০০:০০:০০:পূর্বাহ্ন  |  ১৭৮৪৬৭২ বার পঠিত
১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান
ছবির ক্যাপশন: ১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সামনে আনলো ইরান

আন্তর্জাতিক ডেস্ক:

পরমাণু ইস্যুতে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে ১২০০ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ‘কাসেম বাসির’ উন্মোচন করেছে ইরান। রোববার (৪ মে) ক্ষেপণাস্ত্রটি উন্মোচনের বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। সূত্র: এপি


ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত খবরের বরাতে এপি জানায়, কঠিন জ্বালানি চালিত কাসেম বাসির ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পাল্লা কমপক্ষে ১২০০ কিলোমিটার। এটি পরীক্ষা করা হয়েছিল গত ১৭ এপ্রিল।


রোববার প্রতিরক্ষামন্ত্রী আজিজ নাসিরজাদেহের সাথে এক সাক্ষাৎকারের সময় নতুন ক্ষেপণাস্ত্রটির ফুটেজ সম্প্রচার করে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন।


এ সময় নাসিরজাদেহ সতর্ক করে বলেন, ‘যদি আমাদের ওপর যুদ্ধ চাপিয়ে দেয়া হয়, তবে আমরা শক্ত হাতে জবাব দেব। ইরান কোনো প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতে যেতে চায় না, তবে তাদের মাটিতে থাকা মার্কিন ঘাঁটিগুলো হামলার লক্ষ্যবস্তু হবে।’


ইরানের গণমাধ্যম বলছে, ১২০০ কিলোমিটার পাল্লার ক্ষেপণাস্ত্রটি জিপিএস নির্দেশিকা ছাড়াই এবং নির্ভুলতার সাথে একাধিক লক্ষ্যবস্তুর মধ্যেও নির্দিষ্ট লক্ষ্যবস্তু শনাক্ত করতে এবং আঘাত করতে পারে।


গত ১২ এপ্রিল থেকে টানা তিন শনিবার ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ওমানের মধ্যস্থতায় তেহরান ও ওয়াশিংটনের মধ্যে আলোচনার পর নতুন ক্ষেপণাস্ত্রটি উন্মোচন করলো ইরান।


রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪