| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প

reporter
  • আপডেট টাইম: Jul ২৫, ২০২৬ ইং | ১১:০৮:৩৩:পূর্বাহ্ন  |  ১৭৪ বার পঠিত
মঙ্গলবার নেতানিয়াহুর সঙ্গে সাক্ষাৎ করবেন ট্রাম্প
ছবির ক্যাপশন: সংগৃহীত

ইন্টারন্যাশনাল ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী মঙ্গলবার হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়। 

দেড় বছর আগে ট্রাম্প আবার দায়িত্ব নেওয়ার পর থেকে নেতানিয়াহু ৬ বার ওভাল অফিসে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন, যা অন্য কোনো বিশ্বনেতার ক্ষেত্রে ঘটেনি। তবে বর্তমানে ওয়াশিংটনে নেতানিয়াহু ডেমোক্র্যাটদের মাঝে বর্তমান সময়ে অতটা জনপ্রিয় নন। 

ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার বিষয়টি বিবেচনা করছেন। এতে ইসরায়েলের সঙ্গে যৌথ সামরিক অভিযানও থাকতে পারে, যা গত ২৮ ফেব্রুয়ারির 'অপারেশন এপিক ফিউরি'র মতো হতে পারে। এমন পরিস্থিতিতে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক ট্রাম্পের সিদ্ধান্ত গ্রহণ এবং দুই দেশের মধ্যে সমন্বয়ের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।

নেতানিয়াহু আগামী সপ্তাহে ওয়াশিংটনে যাচ্ছেন, এ থেকে অনুমান করা যায় তার এই সফরের আগে ইরানকে ঘিরে বড় ধরনের কোনো উত্তেজনা বা সামরিক পদক্ষেপ নেওয়ার সম্ভাবনা কম।

তবে অতীতে ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল উভয়ই সামরিক হামলার আগে বিভ্রান্তিমূলক কৌশলের অংশ হিসেবে উচ্চপর্যায়ের সফর নিয়ে প্রকাশ্যে বিবৃতি দিয়েছিল।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের আমন্ত্রণে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ওয়াশিংটনের উদ্দেশে রওনা হবেন। তিনি মঙ্গলবার হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবেন এবং সিনেটর লিন্ডসে গ্রাহামের শেষকৃত্যের অনুষ্ঠানে অংশ নেবেন।

রিপোর্টার্স২৪/এম 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪