| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: Jul ২৭, ২০২৬ ইং | ১৭:১১:০৫:অপরাহ্ন  |  ৯০১৪ বার পঠিত
আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ ও উৎপাদন বৃদ্ধি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: জয়পুরহাটের কালাই উপজেলায় মৎস্য চাষীদের আধুনিক মাছ চাষ প্রযুক্তি সম্পর্কে দক্ষ করে তুলতে এবং উৎপাদন বৃদ্ধি নিশ্চিত করার লক্ষ্যে একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৭ জুলাই) সকাল সাড়ে ১১টায় কালাই উপজেলা মডেল মসজিদের হলরুমে নিউ হোপ ফিড বাংলাদেশ লিমিটেডের আয়োজনে এবং প্রতিষ্ঠানটির পরিবেশক মেসার্স এস এম এগ্রো অ্যান্ড ফিশারিজের স্বত্বাধিকারী মোহসেন আলীর উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউ হোপ ফিড বাংলাদেশ লিমিটেডের কান্ট্রি ম্যানেজার এনড্রি ফাং। বিশেষ অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির টেকনিক্যাল এক্সপার্ট ডেভিড লি।

এছাড়া কালাই উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মনিরুজ্জামান আধুনিক মাছ চাষ, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ এবং উৎপাদন বৃদ্ধির বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন। তিনি খামারিদের বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষের মাধ্যমে অধিক উৎপাদন ও লাভবান হওয়ার পরামর্শ দেন।

কর্মশালায় উপজেলার প্রায় দেড় শতাধিক মৎস্য চাষি অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করলে মাছের উৎপাদন বৃদ্ধি, উৎপাদন ব্যয় নিয়ন্ত্রণ এবং খামারিদের লাভজনক ব্যবসা পরিচালনা করা সম্ভব।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪