| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

reporter
  • আপডেট টাইম: Jul ২৯, ২০২৬ ইং | ১১:২৮:২৭:পূর্বাহ্ন  |  ২৬০ বার পঠিত
শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ স্থগিত

রিপোর্টার্স২৪ ডেস্ক: কোনো আসামিকে ‘শ্যোন অ্যারেস্ট’ দেখানো যাবে না- হাইকোর্টের দেওয়া ওই আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। একই সঙ্গে এ বিষয়ে জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার (২৯ জুলাই) আপিল বিভাগ এ আদেশ দেন। এর আগে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশিষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ সুনির্দিষ্ট মামলা ছাড়া কাউকে গ্রেপ্তার না করার নির্দেশ দেন। পাশাপাশি, সুনির্দিষ্ট মামলা ছাড়া গ্রেপ্তার না করার বিষয়ে একটি রুলও জারি করেছিলেন।

আজ আপিল বিভাগ হাইকোর্টের রুলটি চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন।

আদালতের আদেশের পর অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ রুহুল কুদ্দুস কাজল বলেন, হাইকোর্টের ওই আদেশ কার্যকর থাকলে তদন্ত সংস্থার স্বাধীনভাবে তদন্ত পরিচালনায় বাধা সৃষ্টি হওয়ার আশঙ্কা ছিল। এমন আইন থাকলে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ থাকলেও ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকত না।

এদিকে, সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে নতুন কোনো মামলায় গ্রেপ্তার দেখানোর বিষয়ে শুনানির জন্য আগামী রোববার দিন ধার্য করেছেন আদালত।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪