| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সেন্সর ছাড়পত্র পেল ‘আওয়ারাপান ২’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ০৬, ২০২৬ ইং | ১৮:৫০:৪০:অপরাহ্ন  |  ১৭২৮ বার পঠিত
সেন্সর ছাড়পত্র পেল ‘আওয়ারাপান ২’

এন্টারটেইনমেন্ট ডেস্ক: ভারতের সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সিবিএফসি) থেকে ছাড়পত্র পেয়েছে ইমরান হাশমি অভিনীত চলচ্চিত্র ‘আওয়ারাপান ২’। সেন্সর বোর্ডের কয়েকটি সংশোধনী প্রস্তাব মেনে নেওয়ার পর সিনেমাটিকে ‘ইউএ ১৬+’ সনদ দেওয়া হয়েছে।

বোর্ড সূত্রের খবর অনুযায়ী, ৯টি স্থানে সম্পাদনার পর সিনেমাটি ছাড়পত্র পায়। চূড়ান্ত অনুমোদনের পর ছবিটির দৈর্ঘ্য দাঁড়িয়েছে ১৪০ মিনিট ২০ সেকেন্ড।

এতে প্রায় ৪ মিনিটের দৃশ্য বাদ দেওয়া হয়েছে এবং ২০ সেকেন্ডের বিষয়বস্তু পরিবর্তন করা হয়েছে। হিন্দি ভাষায় নির্মিত এই চলচ্চিত্রে ইংরেজি সাবটাইটেল রাখা হয়েছে।

মাদক সেবন ও শিশু পাচার সংক্রান্ত সচেতনতামূলক বার্তা যোগ করার নির্দেশ দিয়েছিল সেন্সর বোর্ড। পাশাপাশি ছবির একাধিক স্থানে ধূমপান ও মাদকবিরোধী সতর্কবার্তা রাখতে বলা হয়।

সংলাপের অশালীন শব্দ ছাঁটাইয়ের পাশাপাশি বেশ কয়েকটি সহিংস দৃশ্যের তীব্রতা কমানোর নির্দেশ দেয় সিবিএফসি। একটি মারামারির দৃশ্যের হিংস্রতা অন্তত ৫০ শতাংশ কমানো হয়েছে।

সব নিয়ম মেনে ছাড়পত্র পাওয়ার পর চলচ্চিত্রটি ২০২৬ সালের ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তির জন্য চূড়ান্ত করা হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪