| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

টাঙ্গাইলে ২৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ১৬, ২০২৬ ইং | ১৪:৪৫:৫৮:অপরাহ্ন  |  ৫৮২৬ বার পঠিত
টাঙ্গাইলে ২৮০০ সনাতন ধর্মাবলম্বী পরিবারকে উপহার দিলেন প্রতিমন্ত্রী টুকু

টাঙ্গাইল প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিজের ব্যক্তিগত তহবিল থেকে টাঙ্গাইলের ২ হাজার ৮০০ গরিব ও দুস্থ পরিবারের মধ্যে শাড়ি, পাঞ্জাবি ও নগদ অর্থ উপহার দিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু এমপি।

এর মধ্যে ২ হাজার ৫০০ নারী-পুরুষের মধ্যে শাড়ি ও পাঞ্জাবি বিতরণ করা হয়। এ ছাড়া হরিজন সম্প্রদায়ের ৩০০ পরিবারকে দেওয়া হয় পরিবারপ্রতি ২ হাজার টাকা করে নগদ অর্থ।

শুক্রবার (১৬ অক্টোবর) সকালে টাঙ্গাইলের শ্রীশ্রী কালীবাড়ি প্রাঙ্গণে উপহার বিতরণের মাধ্যমে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। পরে দিনব্যাপী সদর উপজেলার পোড়াবাড়ি, সদুল্যাপুরসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি। এ সময় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি উপহারসামগ্রী বিতরণ করেন।

অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “ঈদের সময় ইসলাম ধর্মাবলম্বীদের সঙ্গে আনন্দ ভাগাভাগি করে নিতে সরকারি বরাদ্দের পাশাপাশি ব্যক্তিগত অর্থায়নেও উপহার দিয়েছি। সেই ধারাবাহিকতায় এবার আপনাদের জন্য উপহারের ব্যবস্থা করা হয়েছে।”

তিনি আরও বলেন, “সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছি। তাই ভয়ভীতির কোনো কারণ নেই। আপনারা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন করবেন। ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী সারা দেশে নেতাকর্মীদের এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। বাংলাদেশে সংখ্যাগুরু-সংখ্যালঘু বলতে কিছু নেই, আমরা সবাই বাংলাদেশি। সবাই মিলে দেশকে এগিয়ে নিতে হবে।”

উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবু শ্যামল হোড়, টাঙ্গাইল জেলা বিএনপির সাবেক সদস্যসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন মিয়া এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ. এম. মাহবুব রেজওয়ান সিদ্দিকী।

এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি অমল ব্যানার্জি, শ্রীশ্রী কালীবাড়ির সভাপতি স্বপন ঘোষ, সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জীবন কৃষ্ণ চৌধুরী এবং জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

রিপোর্টার্স২৪/রাফিদ


ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪