শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: গত ছয় মাস ধরে শাহজাদপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডসহ পার্শ্ববর্তী এলাকায় গভীর রাতে চির অবহেলিত, চির পতিত, চির অপাংক্তেয় অসহায় দুঃস্থ মানুষ- যাদের বুক ফাঁটলেও মুখ ফোঁটেনা; যাদের বিচারের বাণী নিরবে নিভৃতেই কাঁদে- সেইসব গরীর অসহায় জনমানুষের বাড়ি বাড়ি গিয়ে খাবার সামগ্রী বিতরণ করছেন শ্রমিকদল নেতা মাসুম সরকার। 'মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য' এ মর্মবাণী মনেপ্রাণে ধারণ করে শ্রমিকদলের এক ঝাঁক তরুণদের সাথে নিয়ে এ মহতী কাজটি করে চলেছেন তিনি।
গতকাল ১০ আগষ্ট (সোমবার) রাত প্রায় ১ টার দিকে অতি গোপনে শাহজাদপুর পৌর এলাকার ১নং ওয়ার্ডের শেরখালী মহল্লায় চাল, ডালসহ খাদ্যসামগ্রীর বস্তা কাঁধে করে বেশকিছু অসহায় বৃদ্ধাদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিতে দেখা যায় শ্রমিকদল নেতা মাসুম সরকারকে। এ সময় তার সাথে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মোঃ সবুজ হোসেন রাজাসহ শ্রমিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতেগড়া সংগঠন 'বাংলাদেশ জাতীয়তাবাদী সিএনজি অটোরিক্সা শ্রমিক দল' শাহজাদপুর পৌর শাখার সভাপতি মাসুম সরকার বলেন, 'গরীব মানুষের একটু পাশে দাঁড়ালে ভালো যে অনুভুতি পাই, তা অন্য কিছুতে পাই না। সাধ্যমতো এভাবেই অসহায় জনমানুষের সুখে দুঃখে তাদের পাশে থাকতে চাই।'
অন্যদিকে, গভীর রাতে খাবারসামগ্রী পেয়ে স্থানীয় গরীব দুঃখীরা আবেগাপ্লুত হয়ে পড়েন এবং মাসুম সরকারের জন্য দোয়া করেন। এ মহতী ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
রিপোর্টার্স২৪/ধ্রুব