| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ১৩:২৫:০৩:অপরাহ্ন  |  ২০৭ বার পঠিত
জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান মির্জা ফখরুলের

রিপোর্টার্স২৪ ডেস্ক: জনগণের প্রত্যাশা পূরণের বাংলাদেশ গড়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (১৫ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে আয়োজিত এক দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি।

তিনি বলেন, বিএনপির অন্যতম প্রধান লক্ষ্য হলো দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখা এবং জনগণের অধিকার প্রতিষ্ঠা করা। বিএনপি এমন একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে চায়, যা সত্যিকার অর্থে জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে দেশকে নেতৃত্ব দিতে সক্ষম হবে।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বাংলাদেশের ভাগ্যের সঙ্গে বেগম খালেদা জিয়া ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন। বারবার আন্দোলন-সংগ্রাম ও ত্যাগের মধ্য দিয়ে তিনি দেশের গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি আরও উল্লেখ করেন, দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পথ ধরে বিএনপি সর্বদা গণতন্ত্রের জন্য লড়াই চালিয়ে আসছে।

মির্জা ফখরুল দেশবাসীর আশাবাদের কথা ব্যক্ত করে বলেন, জনগণের প্রত্যাশা বর্তমান সরকার বেগম খালেদা জিয়ার নীতি, আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশ পরিচালনা করবে।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার সার্বিক কল্যাণ ও রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এতে দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪