| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক অর্নব কারাগারে

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৫, ২০২৬ ইং | ২২:৪০:০৩:অপরাহ্ন  |  ৫৭৭৮ বার পঠিত
ধানমন্ডি ৩২ নম্বর থেকে আটক অর্নব কারাগারে

স্টাফ রিপোর্টার: ১৫ আগস্ট উপলক্ষে রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে আটক অর্নব দাস (৩২) নামে এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

শনিবার (১৫ আগস্ট) বিকেলে শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম এই আদেশ দেন।

সকাল ১০টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর থেকে তাকে আটক করা হয়। পরে তাকে ধানমন্ডি থানায় নেওয়া হয়।

আটক ওই যুবক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সক্রিয় কর্মী বলে দাবি করেছে পুলিশ। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।

সেই মামলায় এদিন তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ধানমন্ডি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আরিফুল ইসলাম। আসামিপক্ষের আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন।

উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪