| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ১৪:২৯:৪৩:অপরাহ্ন  |  ৪৯৯ বার পঠিত
যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা: মুখ্য সচিব
ছবির ক্যাপশন: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যে কোনো মুহূর্তে তা ঘোষণা হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার।  

রোববার (১৬ আগস্ট) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব।  

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বি এম আব্দুস সাত্তার বলেন, ‘পে-স্কেল বিবেচনাধীন আছে এবং সরকারের কমিটমেন্ট আছে। এটা আমরা বাস্তবায়ন করবো। এটি চূড়ান্ত পর্যায়ে আছে। যে কোনো মুহূর্তে পে-স্কেল ঘোষণা হতে পারে।’ 

বাজার পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, ‘বাজারে কিছু সমস্যা আছে, এটাও আমরা চেষ্টা করছি। আপনারা লক্ষ্য করছেন, জ্বালানি এবং বিদ্যুতের কারণে হয়তো প্রোডাকশন চেইন একটু ডিস্টার্ব হয়েছে। এটা ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ।’

রিপোর্টার্স২৪/এম এইচ 

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪