| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়বে বৃষ্টি

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৬, ২০২৬ ইং | ২০:৪৩:২৫:অপরাহ্ন  |  ৪৬৪ বার পঠিত
সাগরে সুস্পষ্ট লঘুচাপ, বাড়বে বৃষ্টি

স্টাফ রিপোর্টার: সাগরে সুস্পষ্ট লঘুচাপ। বৃষ্টি বেড়ে তাপমাত্রা কমতে পারে আরও দুই ডিগ্রি।

রোববার (১৬ আগস্ট) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। দেশের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে। ফলে দিন ও রাতের তাপমাত্রা দুই ডিগ্রি কমতে পারে।

পরবর্তী কয়েক দিনেও দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা থাকতে পারে। এর ফলে কোথাও কোথাও তাপমাত্রা সামান্য কমে আসতে পারে এবং আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পাঁচ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪