| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৬, ২০২৬ ইং | ১৫:২৩:৪৯:অপরাহ্ন  |  ৭৮৬ বার পঠিত
নওগাঁর বদলগাছীতে ৬৪ জন গ্রাম পুলিশ পেলেন বাইসাইকেল

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর বদলগাছীতে আইনশৃঙ্খলা রক্ষা ও দাপ্তরিক কার্যক্রমে গতিশীলতা আনতে ৬৪ জন গ্রাম পুলিশকে (দফাদার ও মহল্লাদার) বাইসাইকেল দেওয়া হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসনের আয়োজনে এ বাইসাইকেল বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গ্রাম পুলিশদের হাতে বাইসাইকেল তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা।

এ সময় বক্তারা বলেন, তৃণমূল পর্যায়ে অপরাধ দমন, তথ্য আদান-প্রদান এবং জনসেবা নিশ্চিতকরণে গ্রাম পুলিশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। বাইসাইকেল বিতরণের এই উদ্যোগ মাঠপর্যায়ের কার্যক্রমে আরও গতি আনবে।

এসয়ম উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহাবুব হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম কেটু, উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ নূর ইসলাম হোসেন এবং বালুভর ইউনিয়ন বিএনপির সভাপতি এমরান হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়া স্থানীয় বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতাকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪