| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ১৭, ২০২৬ ইং | ১২:৩৩:১৫:অপরাহ্ন  |  ৯৭৯ বার পঠিত
নির্বাচনের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করছে : মাহদী আমিন

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন বলেছেন, গত ছয় মাসে সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো—নির্বাচনী ইশতেহারকে ধারণ করে প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে সরকার কাজ করে যাচ্ছে। একই সঙ্গে এই সময়ে সুদৃঢ় গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের প্রতিটি কার্যক্রমে প্রতিফলিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) দুপুর ১২টার দিকে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘শাপলা’ হলে আয়োজিত এক বিশেষ সভায় তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত সভায় সরকারের গুরুত্বপূর্ণ বিভিন্ন মন্ত্রণালয়ের উপদেষ্টা, মন্ত্রী এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

মাহদী আমিন বলেন, গত ছয় মাসে সরকারের প্রতি জনগণের অভূতপূর্ব জনসমর্থন রয়েছে। এই সময়ে আয়োজিত বিভিন্ন গণসম্পৃক্ত কর্মসূচিতে প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন এলাকায় যেখানে গিয়েছেন, সেখানেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি দেখা গেছে।

তিনি বলেন, জনগণের আস্থা ও বিশ্বাসকে ধারণ করে বর্তমান সরকার দায়িত্বশীলতা ও দায়বদ্ধতার সঙ্গে এগিয়ে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের পাশাপাশি সরকারের প্রতিটি কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধকে গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উদ্যোগে আয়োজিত এই বিশেষ সভায় সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও মন্ত্রীরা উপস্থিত রয়েছেন। সভায় সরকারের গত ছয় মাসের কার্যক্রম, বিভিন্ন উদ্যোগ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা হচ্ছে।

সভায় উপস্থিত রয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও শিল্প উপদেষ্টা রুহুল কবির রিজভী, জনপ্রশাসন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।

এ ছাড়া প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র মাহদী আমিন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা জাহিদ উর রহমান, স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী এস এম জিয়াউদ্দিন হায়দার, প্রধানমন্ত্রীর প্রেসসচিব সালেহ শিবলী, এসডিজিবিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আব্দুল আওয়াল এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ প্রেস উইংয়ের সদস্যরা সভায় উপস্থিত রয়েছেন।

সভায় মাহদী আমিন সরকারের প্রতি জনগণের সমর্থনের বিষয়টি তুলে ধরেন। তিনি বলেন, গত ছয় মাসে সরকারের বিভিন্ন গণসম্পৃক্ত কর্মসূচিতে জনগণের ব্যাপক অংশগ্রহণ দেখা গেছে। প্রধানমন্ত্রী দেশের বিভিন্ন স্থানে গেলে সাধারণ মানুষের বিপুল উপস্থিতি সরকারের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে উল্লেখ করেন তিনি।

সরকার জনগণের এই আস্থা ও বিশ্বাসকে গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে বলেও জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও মুখপাত্র। তাঁর বক্তব্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন এবং গণতান্ত্রিক মূল্যবোধকে সরকারের কর্মকাণ্ডের অন্যতম প্রধান ভিত্তি হিসেবে তুলে ধরা হয়।

মাহদী আমিন বলেন, জনগণের প্রত্যাশা পূরণে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। নির্বাচনী ইশতেহারে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের মাধ্যমে সরকারের কর্মকাণ্ডকে আরও কার্যকর ও জনসম্পৃক্ত করার লক্ষ্য রয়েছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪