রিপোর্টার্স২৪ ডেস্ক: নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য নাটোরের বড়াইগ্রামের কয়েকটি এলাকায় বৃহস্পতিবার (২০ আগস্ট) টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার (১৯ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নম্বর এবং ৮ নম্বর ফিডারের আংশিক এলাকায় বৃহস্পতিবার সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
এ সময় বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলাকান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর আংশিক, আটঘরিয়া ও বড়বড়িয়া এলাকার গ্রামগুলোতে বিদ্যুৎ থাকবে না।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, নতুন ৩৩ কেভি লাইনের তারকরণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই সাময়িক বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে। কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কাজের পরিস্থিতির ওপর নির্ভর করে বিদ্যুৎ বন্ধ রাখার সময় কিছুটা কম-বেশি হতে পারে।
উল্লেখ্য, একই এলাকায় শনিবার (২২ আগস্ট) সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্তও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে।
রিপোর্টার্স২৪/ঝুম