| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

কালাইয়ে দিনব্যাপী চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৫:৫০:৩৩:অপরাহ্ন  |  ১০১৪২৬ বার পঠিত
কালাইয়ে দিনব্যাপী চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

 কালাই(জয়পুরহাট) প্রতিনিধি: চোখের যত্ন নিন, সুস্থ সুন্দর পৃথিবী দেখুন এই প্রতিপাদ্যকে সামনে রেখে জয়পুরহাটের কালাইয়ে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা।

শনিবার(২২ আগষ্ট) সকাল ১১টায় গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রের আয়োজনে কালাই পৌরসভা সংলগ্ন চক্ষু চিকিৎসা কেন্দ্রে এই চক্ষু চিকিৎসাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত কর্মশালায় চিকিৎসক ওয়াসিক বিল্লাহ ও অপটোমেট্রিস জামিমা আক্তারসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এছাড়া কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন এনজিওকর্মী, শিক্ষক, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ প্রায় শতাধিক মানুষ।

অনুষ্ঠানে বক্তারা চোখের সুস্থতা রক্ষায় নিয়মিত চোখ পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ এবং চোখের বিভিন্ন সমস্যায় অবহেলা না করার পরামর্শ দেন। একই সঙ্গে চোখের রোগ সম্পর্কে সচেতনতা বাড়াতে সবাইকে নিজে সচেতন হওয়ার পাশাপাশি অন্যদেরও সচেতন করার আহ্বান জানান।

বক্তারা বলেন, চোখ মানুষের গুরুত্বপূর্ণ অঙ্গ। চোখের কোনো সমস্যা দেখা দিলে নিজে থেকে ওষুধ ব্যবহার না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন। নিয়মিত চোখের যত্ন ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪