| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৭:২৩:২৩:অপরাহ্ন  |  ১৩১ বার পঠিত
‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’

ইন্টারন্যাশনাল ডেস্ক: ইরাকের ভূখণ্ড ব্যবহার করে কোনো দেশের বিরুদ্ধে হামলা চালাতে দেওয়া হবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিজার আমিদি। তিনি বলেছেন, ইরাককে আঞ্চলিক চলমান সংঘাতে জড়িয়ে পড়া থেকে রক্ষা করাই বাগদাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অষ্টম বাগদাদ ডায়ালগ সম্মেলনের দ্বিতীয় দিনে বক্তব্য দেওয়ার সময় আমিদি বলেন, ইরাকের ভেতর থেকে আঞ্চলিক কোনো দেশের বিরুদ্ধে হামলা চালানোর কোনো যৌক্তিকতা নেই। তাঁর বক্তব্যের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

ইরাকি প্রেসিডেন্ট বলেন, দেশটির অধিকাংশ সশস্ত্র গোষ্ঠী অস্ত্র রাষ্ট্রের নিয়ন্ত্রণে দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে। এখন মাত্র দুই বা তিনটি সশস্ত্র গোষ্ঠী অস্ত্র হস্তান্তর করেনি। এ বিষয়ে তাদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।

আমিদি বলেন, ইরাকের সংবিধানে অস্ত্রের নিয়ন্ত্রণ রাষ্ট্রের হাতে থাকার কথা স্পষ্টভাবে বলা হয়েছে। একই অবস্থান দেশটির নাজাফের ধর্মীয় কর্তৃপক্ষও সমর্থন করে।

তিনি আরও বলেন, আঞ্চলিক চলমান যুদ্ধে ইরাককে টেনে নেওয়া হোক এমনটা কেউ চায় না। কারণ এই সংঘাতের প্রভাব ইতোমধ্যে দেশটির ওপর কঠিন হয়ে পড়েছে।

হরমুজ প্রণালি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ইরাকি প্রেসিডেন্ট। তাঁর ভাষায়, এই গুরুত্বপূর্ণ নৌপথের পরিস্থিতি শুধু ইরাক নয়, পুরো বিশ্বকে প্রভাবিত করে।

আমিদি জানান, হরমুজ প্রণালি নিয়ে ইরান সরকারের সঙ্গে বাগদাদের আলোচনা চলছে। বিষয়টিকে তিনি জটিল সমস্যা হিসেবে উল্লেখ করেন।

তিনি বলেন, ইরাকি তেল বহনকারী বেশ কয়েকটি জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে চলাচলে সহযোগিতা করা হচ্ছে। একই সঙ্গে তাঁর বিশ্বাস, চলমান যুদ্ধের অবসান ঘটাতে যুক্তরাষ্ট্র একটি সমঝোতায় পৌঁছাতে চায়। সূত্র: আল জাজিরা

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪