| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২২, ২০২৬ ইং | ১৯:৩৮:৩৪:অপরাহ্ন  |  ৩৭ বার পঠিত
বগুড়ার ১৩ উপজেলায় হবে মিনি স্টেডিয়াম

বগুড়া প্রতিনিধি: বগুড়ার ১৩টি উপজেলায় ১৩টি মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া বগুড়া শহরের তিনমাথা রেলস্টেশনের পাশে ৬০ বিঘা জমিতে ১২০ কোটি টাকা ব্যয়ে ‘আরাফাত রহমান কোকো ন্যাশনাল প্যারা স্পোর্টস ভিলেজ’ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলার ১১৫টি ইউনিয়নেও সরকারি উদ্যোগে খেলার মাঠ প্রস্তুত করে দেওয়া হবে।

শনিবার (২২ আগস্ট) বিকেল সাড়ে চারটার দিকে বগুড়া শহীদ চাঁন্দু স্টেডিয়ামসংলগ্ন ফুটবল মাঠে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক তৌফিকুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, কাজী রফিকুল ইসলাম ও সুরাইয়া জেরিন বক্তব্য দেন। 

এ সময় বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন ও জেলা পরিষদের প্রশাসক আহসানুল তৈয়ব জাকিরসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বগুড়ার ১৩টি উপজেলা ও নবসৃষ্ট সিটি করপোরেশনসহ মোট ১৪টি দল অংশ নিচ্ছে। উদ্বোধনী খেলায় সারিয়াকান্দি উপজেলা দল ও দুপচাঁচিয়া উপজেলা দল মুখোমুখি হয়।

অনুষ্ঠানে জেলা প্রশাসনের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও খেলোয়াড়েরা উপস্থিত ছিলেন। আয়োজকেরা জানান, উদ্বোধনী অনুষ্ঠানে প্রায় ১৫ হাজার ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

‎রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪