| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

এ্যাড. হিরুর সুস্থতা কামনায় বগুড়ায় হকার্স মার্কেটে দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ২৪, ২০২৬ ইং | ০১:৩৭:৪৭:পূর্বাহ্ন  |  ৭১৭ বার পঠিত
এ্যাড. হিরুর সুস্থতা কামনায় বগুড়ায় হকার্স মার্কেটে দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, বগুড়া মহানগর বিএনপির সভাপতি ও বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি আলহাজ্ব এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ আগস্ট) বাদ আসর বগুড়া রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেটের উদ্যোগে বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। 

সম্প্রতি পিত্তথলির পাথরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হওয়ায় এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুর দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বগুড়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা জজশীপের অতিরিক্ত পিপি এ্যাড. নাজমুল হুদা পপন, বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. তোফাজ্জল হোসেন, বগুড়া রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেটের সভাপতি আলহাজ্ব মো. সাইফুল আলম খোকন, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান বিপ্লব, সহ-সভাপতি আব্দুল করিম।

এছাড়াও উপস্থিত ছিলেন বগুড়া শাপলা সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির যুগ্ম আহ্বায়ক মো. রুবেল আলম ও মুত্তাকিন হোসেন মুন্না, রেলওয়ে কড়িতলা হকার্স মার্কেটের কার্যনির্বাহী সদস্য বায়েজীদ ইসলাম, লয়া মিয়া সরকার, কবির আহমেদ আকাশ, আল আমিন, ফরমান আলী, আশরাফ আলী, মো. শওকত হোসেন, প্রান্ত, মো. আশরাফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

দোয়া মাহফিলে এ্যাড. হামিদুল হক চৌধুরী হিরুর দ্রুত সুস্থতা ও আশু রোগমুক্তির পাশাপাশি দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

দোয়া পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের পেশ ইমাম মুফতি হুসাইন মোহাম্মদ আব্দুল্লাহ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪