| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

মারা গেছেন সাবেক আইজিপি এনামুল হক

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩০, ২০২৬ ইং | ২১:৫৬:০২:অপরাহ্ন  |  ৫৫ বার পঠিত
মারা গেছেন সাবেক আইজিপি এনামুল হক

স্টাফ রিপোর্টার: সাবেক আইজিপি ও বাংলাদেশ আইন কমিশনের সাবেক সদস্য ড. এম. এনামুল হক মারা গেছেন। রোববার (৩০ আগস্ট) ভোরে মারা যান তিনি।

বিএনপির মিডিয়া সেলের ফেসবুক পোস্টে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ‘তিনি (ড. এনামুল হক) প্রধানমন্ত্রীর উপদেষ্টা রেহান আসিফ আসাদের বড় চাচা। আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

এনামুল হক রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাসে স্নাতক এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে তিনি পিএইচডি করেন নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয় থেকে। বাংলাদেশ পুলিশ একাডেমির অধ্যক্ষ এবং ঢাকা মহানগর পুলিশের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেছেন এনামুল হক। ১৯৯১ সালে তিনি পুলিশের মহাপরিদর্শক নিযুক্ত হন।

এনামুল হক ২০০৪ সাল থেকে ২০০৭ সাল পর্যন্ত আইন কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছেন। এনামুল হকের স্ত্রী শিক্ষাবিদ ও লেখক অনামিকা হক লিলি। তাদের এক কন্যা অদিতি তিতাস হক এবং দুই পুত্র আশিম শৈতাল হক ও অনীক আর. হক।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪