| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা এম এ সালাম

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৯:৫১:০৬:অপরাহ্ন  |  ৩০৬ বার পঠিত
বাগেরহাটের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপি নেতা এম এ সালাম

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাট সদর উপজেলার বিভিন্ন দুর্গাপূজামণ্ডপ পরিদর্শন করেছেন বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি ও প্রধান সমন্বয়ক এম এ সালাম। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার প্রস্তুতি সম্পর্কে খোঁজখবর নেন এবং বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক সহায়তা প্রদান করেন।

রবিবার (১৮ অক্টোবর) রাতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া, ষাটগম্বুজ, খানপুর ও রাখালগাছি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির সদস্যসচিব মোজাফফর রহমান আলম, পৌর বিএনপির সভাপতি শমসের আলী মোহন, জেলা শ্রমিক দলের সাবেক সভাপতি খান লিয়াকত আলীসহ বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চুলকাটি বণিকপাড়া সার্বজনীন দুর্গামন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এম এ সালাম বলেন, এ বছর বাগেরহাট সদর উপজেলায় ১১৩টি এবং জেলায় ৬১১টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হচ্ছে। এ অঞ্চলে হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন রয়েছে। এই সম্প্রীতি আমাদের ঐতিহ্য, যা সবাইকে সম্মিলিতভাবে রক্ষা করতে হবে।

তিনি আরও বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। প্রত্যেক ধর্মের মানুষ যেন নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারেন, সে জন্য সবাইকে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। দুর্গোৎসবকে কেন্দ্র করে কোথাও যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।

এ সময় তিনি পূজামণ্ডপের আয়োজক ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং শারদীয় দুর্গোৎসবের সার্বিক সাফল্য কামনা করেন।

স্থানীয় নেতাকর্মীরা জানান, দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে উৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪