| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দুর্গতিনাশিনী নারী শক্তিকে সামনে রেখে ১১ বছর ধরে দেবী দুর্গার পূজা করছেন নারীরা

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ১৯:৩৬:৪২:অপরাহ্ন  |  ২৫২ বার পঠিত
দুর্গতিনাশিনী নারী শক্তিকে সামনে রেখে ১১ বছর ধরে দেবী দুর্গার পূজা করছেন নারীরা

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলে নারীদের উদ্যোগে ১১ বছর ধরে দুগতিনাশিনী দেবী দুর্গার পূজা করা হচ্ছে। ব্যতিক্রমী এই দুর্গাপূজা মন্ডপটি হচ্ছে জেলার কালিহাতীর দশকিয়া ইউনিয়নের মগড়া গ্রামে।

জানা যায় হিন্দু নারীদের নানা কুসংস্কারে কারণে বৈষম্যর শিকার হতে হতো। সেই বৈষম্য থেকে মুক্তি পেতেই টাঙ্গাইলে একটি নারী সংগঠন গড়ে ওঠে। সেই গঠন হচ্ছে উজ্জয়িনী। আর সেই সংগঠনের পক্ষ থেকে ২০১৬ সালে প্রথমদুর্গাপূজার  আয়োজন করেন। 

ব্যতিক্রমী পূজামন্ডপটির চাঁদা সংগ্রহ বাজার ঘাট ঢাকের বাজনা থেকে শুরু করে সবকিছুই করে থাকেন নারীরা। 

সরেজমিনে দেখা যায় অষ্টমী পূজার পুষ্পাঞ্জলি দিয়ে নারীরা মন্ডপে অবস্থান করছেন। সেখানে এক মেয়ে ঢাক বাজাচ্ছে। একদিকে দর্শনার্থীদের ভিড় ছিল। পূজামন্ডপ ঘুরে ঘুরে দর্শনার্থীরা দেখছেন আর বলছেন মেয়েদের উদ্যোগে এই পূজা উদযাপন ভালোই লাগছে। 

স্থানীয় ইউপি সদস্য অজিত কর্মকার জানান জেলায় ব্যতিক্রমী একটি পূজা মন্ডপ রয়েছে। সেই পূজা মন্ডপে একমাত্র নারীরাই আয়োজন করে থাকে। এর ফলে কালিহাতী উপজেলা প্রশাসন প্রতি বছর পূজা মন্ডপ কমিটিকে পুরস্কার দিয়ে থাকে। 

 পূজা কমিটির সাধারণ সম্পাদক সীমা কর্মকার বলেন , হিন্দু মেয়েদের নানা ধরনের বিধিনিষেধের কারণে বা বৈষম্যর শিকারে প্রথমে চারজন মিলে গড়ে তুলি একটি ব্যাতিক্রমী সংগঠন। আর সেই সংগঠনে থেকে প্রথমে দেবী দুর্গা পূজার আয়োজন করি। তিনি আরো বলেন শুরুতে কেউ আমাদের  ভালো চোখে দেখতো না। তবে বর্তমানে সবাই আমাদের উৎসাহ দিচ্ছে এবং প্রয়োজনীয়  সহযোগিতা করছেন। 

সব জায়গাতে পুরুষেরা মুখ্য ভূমিকায় থাকে। তাই  মনে করেন পুরুষেরা পারলে আমরা কেন পারবো না। সেই চিন্তা থেকে ২০১৬ সালে সফলভাবে পূজা উদযাপন করি। এরই ধারাবাহিকতা পূজা সম্পন্ন করছি। 

কালিহাতি পূজা উদযাপন কমিটির সহ-সভাপতি কাশিনাথ মজুমদার পিংকু জানান, জেলাতে ১ হাজার ৩৫৭টি মন্ডপ রয়েছে। এরমধ্যে ব্যতিক্রমী একটি মণ্ডপ হচ্ছে টুনী মগড়া গ্রামে। যেটা সম্পূর্ণ নারীদের উদ্যোগে দুর্গা পূজার আয়োজন করা হয়।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪