| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১০:৪১:২২:পূর্বাহ্ন  |  ৬৭ বার পঠিত
স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ আজ

রিপোর্টার্স২৪ ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে আজ সোমবার চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। গতকাল রবিবার ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

এর আগে গত ৯ আগস্ট খসড়া ভোটার তালিকা প্রকাশ করে ইসি। ওই দিন ইসি সচিব আখতার আহমেদ জানিয়েছিলেন, হালনাগাদে তিন লাখ ৯ হাজার ৩১৫ জন ভোটার বেড়েছে।

সব মিলিয়ে ভোটার দাঁড়াচ্ছে ১২ কোটি ৮৬ লাখ ৩২ হাজার ৫৫৫ জন। ভোটের সময় পেছানো হলে ভোটার নিবন্ধনের সময় বাড়ানো হবে।

এ ক্ষেত্রে তাদের সম্পূরক তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। নির্বাচন কমিশনের সর্বশেষ চূড়ান্ত হালনাগাদ অনুযায়ী, দেশে বর্তমানে মোট ভোটার ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার রয়েছেন এক হাজার ২৪৩ জন।

আগামী নভেম্বরের শেষে কিংবা ডিসেম্বর থেকে স্থানীয় সরকারের নির্বাচন শুরু করতে চায় ইসি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪