| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৪:৪৮:২৮:অপরাহ্ন  |  ২৩১ বার পঠিত
বাংলাবান্ধা স্থলবন্দর পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

রিপোর্টার্স২৪ ডেস্ক: বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন উত্তরাঞ্চলের ৫ জেলায় তিন দিনের সফরের অংশ হিসেবে দেশের একমাত্র চতুর্দেশীয় তেতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর ও জিরো পয়েন্ট পরিদর্শন করেছেন।

সোমবার (৩১ আগস্ট) সকালে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে পৌঁছে বন্দর এলাকা পরিদর্শন করেন। পরে তিনি বাংলাদেশের জিরো পয়েন্ট ঘুরে দেখেন৷

এ সময় তিনি বাংলাদেশ-ভারত সীমান্তের প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশ ঘুরে উপভোগ করেন। স্মৃতি ধরে রাখতে নিজের মুঠোফোনে ছবি তুলতেও দেখা যায় তাকে। এ সময় তার সঙ্গে স্ত্রী ডিয়ান ডাও ও মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন মেগান বোল্ডিনসহ দূতাবাসের একটি প্রতিনিধি দল উপস্থিত ছিল।

পরিদর্শন শেষে তিনি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। সেখানে হাসপাতালে বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি স্বাস্থ্য খাতে অনুদান ও মতবিনিময় সভায় অংশ নেন

এর আগে গতকাল রোববার বিকেলে তিনি তেঁতুলিয়ায় আসেন পরে তিনি তেঁতুলিয়ার ঐতিহাসিক জেলা পরিষদ ডাকবাংলো পরিদর্শন করেন ও সেখানে রাতযাপন করেন। এছাড়া আগামী মঙ্গলবার সকালে তিনি উপজেলার মহানন্দ নদী পরিদর্শক করেন৷

এদিকে, মার্কিন রাষ্ট্রদূতের এই সফরকে ঘিরে পঞ্চগড়ের তেঁতুলিয়া, বাংলাবান্ধা স্থলবন্দর ও পঞ্চগড়ে স্থানীয় প্রশাসনসহ সংশ্লিষ্টদের মধ্যে ছিল বাড়তি প্রস্তুতি।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪