| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৭:১৭:০১:অপরাহ্ন  |  ৩৯২ বার পঠিত
ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্যকেন্দ্র চালু করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

রিপোর্টার্স২৪ ডেস্ক: মানুষের মৌলিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। তিনি বলেছেন, স্বাস্থ্যখাতে উন্নয়ন ও জনগণের কল্যাণ নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য কেন্দ্র চালু করা হবে।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সার্বিক আইন-শৃঙ্খলা, উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রম সমন্বয়ের লক্ষ্যে মতবিনিময়সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আগামী তিন বছরের মধ্যে উপজেলা হাসপাতালগুলোকে ৫০ শয্যা থেকে বাড়িয়ে ১৫১ শয্যায় উন্নীত করা হবে। ইউনিয়ন পর্যায়ে ৪২ হাজার কর্মীকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা আছে বলেও জানান তিনি। 

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্যমন্ত্রী ও মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আফরোজা বেগম, মানিকগঞ্জ-১ আসনের সংসদ সদস্য এসএ জিন্নাহ কবির এবং মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মাঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ জেলা পরিষদ প্রশাসক জামিলুর রশিদ খান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪