| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ১৭:৩৭:০০:অপরাহ্ন  |  ২০০ বার পঠিত
ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, শনাক্তে রেকর্ড

রিপোর্টার্স২৪ ডেস্ক: দেশে ডেঙ্গুর প্রকোপ বাড়ছেই। মশাবাহিত এ রোগে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও চারজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু শনাক্ত হয়েছে এক হাজার ১৬৩ জনের শরীরে, যা চলতি বছরে একদিনে সর্বোচ্চ শনাক্তের রেকর্ড।

সোমবার (৩১ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, নতুন চারজনের মৃত্যু নিয়ে চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৯৭ জনে। একই সময়ে দেশে ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫ হাজার ৮৪৬ জন।

এর আগে রোববার (৩০ আগস্ট) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছিল। ওই দিন নতুন করে এক হাজার ৯৭ জনের ডেঙ্গু শনাক্ত হয়।

নতুন শনাক্তের হিসাবে সোমবারের এক হাজার ১৬৩ জন চলতি বছরে একদিনে সর্বোচ্চ। ফলে দেশে ডেঙ্গুর সংক্রমণ পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪