| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

‘এক দেশ, এক QR’ স্লোগানে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ

reporter
  • আপডেট টাইম: অগাস্ট ৩১, ২০২৬ ইং | ২০:৫৪:৩৬:অপরাহ্ন  |  ১৯৮ বার পঠিত
‘এক দেশ, এক QR’ স্লোগানে ক্যাশলেস বাংলাদেশ গড়ার উদ্যোগ

স্টাফ রিপোর্টার: ক্যাশলেস বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এক দেশ, এক QR’ পেমেন্ট ব্যবস্থা নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (৩১ আগস্ট) সকালে রাজধানীর বনানী আই হসপিটালে এ সভা অনুষ্ঠিত হয়। পূবালী ব্যাংকের বনানী শাখার ম্যানেজার মো. মোজাম্মেল হোসেনের তত্ত্বাবধানে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের সিও কাজী মেজবা। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের জেনারেল ম্যানেজার (জিএম) আব্দুর রাকিব এবং ধানমন্ডি শাখার ডেপুটি ম্যানেজার নিগার সুলতানা।

সভায় বক্তারা ‘এক দেশ, এক QR’ পেমেন্ট ব্যবস্থার বিভিন্ন সুবিধা ও সম্ভাবনা তুলে ধরেন। তারা বলেন, কিউআর কোডভিত্তিক লেনদেন চালু ও সম্প্রসারণের মাধ্যমে গ্রাহকদের জন্য অর্থ লেনদেন আরও সহজ, দ্রুত ও নিরাপদ করা সম্ভব। একই সঙ্গে নগদ অর্থের ব্যবহার কমিয়ে একটি আধুনিক ও ক্যাশলেস অর্থনীতি গড়ে তুলতে এ ব্যবস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

বক্তারা আরও বলেন, ডিজিটাল কিউআর পেমেন্টের ব্যবহার বাড়লে আর্থিক লেনদেনে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। এর মাধ্যমে অবৈধ ও অনিয়ন্ত্রিত লেনদেন প্রতিরোধেও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

মতবিনিময় সভায় পূবালী ব্যাংকের কার্ড সেবার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়েও আলোচনা করা হয়। দেশে ও বিদেশে গ্রাহকদের জন্য ব্যাংকের কার্ডের মাধ্যমে দেওয়া বিভিন্ন সুবিধা সম্পর্কে অংশগ্রহণকারীদের অবহিত করেন বক্তারা।

অনুষ্ঠানে বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী এবং বনানী আই হসপিটালের সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪