| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

প্রকাশ্যে পিস্তল দেখানোয় থানায় জিডি

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২০, ২০২৬ ইং | ২২:৩৫:১৫:অপরাহ্ন  |  ১১৫ বার পঠিত
প্রকাশ্যে পিস্তল দেখানোয় থানায় জিডি

বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারে প্রকাশ্যে পিস্তল প্রদর্শনের অভিযোগ উঠেছে শরিফুল ইসলাম নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় গত সোমবার (১৯ অক্টোবর) রাতে শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। অভিযোগের পর এলাকায় আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, এলাকায় প্রভাব বিস্তার ও ভীতিকর পরিস্থিতি তৈরির উদ্দেশ্যে প্রকাশ্যে পিস্তল প্রদর্শন করেন শরিফুল ইসলাম। এ ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা তৈরি হয়েছে। জনসমাগমপূর্ণ বাজার এলাকায় এমন অভিযোগের সুষ্ঠু তদন্ত এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, এ ঘটনায় শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান চলছে। 

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪