| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

যতই সংকট আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না’

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৩:৩৯:৩৬:অপরাহ্ন  |  ৩৪৬ বার পঠিত
যতই সংকট আসুক, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না’

নাটোর প্রতিনিধি: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, যতই সংকট বা ক্রাইসিস আসুক না কেন, বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না। যারা বিএনপিকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল, শেষ পর্যন্ত তারাই ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে নাটোর শহরের আলাইপুর উপরশহর মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত পথসভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া হবে। কিন্তু বিএনপি নিশ্চিহ্ন হয়নি; বরং আরও সংগঠিত হয়েছে।’

তিনি বলেন, ১৯৮২ সালের ২৪ মার্চ এরশাদ ক্ষমতা গ্রহণের পর বিএনপির নেতাকর্মীদের ওপর নানা ধরনের দমন-পীড়ন চালানো হয়েছিল। সে সময় খালেদা জিয়া ক্যান্টনমেন্টের বাসা থেকে বের হয়ে রাজপথে আন্দোলনে নেমেছিলেন। পরবর্তী সময়ে ২০০৭ সালের ওয়ান-ইলেভেনের সময় খালেদা জিয়াকে কারাগারে পাঠানো এবং তারেক রহমানকে মামলা দিয়ে দেশ ছাড়তে বাধ্য করেও বিএনপিকে শেষ করে দেওয়া যায়নি।

দুলু আরও বলেন, ‘জিয়াউর রহমানকে হত্যা, খালেদা জিয়াকে কারাগারে আটক এবং তারেক রহমানকে দেশের বাইরে পাঠানোর মাধ্যমে যারা বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, তারাই শেষ পর্যন্ত ধ্বংস হয়ে গেছে। আপনারা তা দেখেছেন।’

এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

পরে আলাইপুর উপরশহর মাঠ থেকে একটি পথসভা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপরশহরে এসে শেষ হয়। এরপর সেখানে সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা বিএনপির আয়োজনে অনুষ্ঠিত কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, জেলা বিএনপির সদস্য ও ২০০৮ ও ২০১৮ সালের ধানের শীষের মনোনীত প্রার্থী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্যসচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব, মোস্তাফিজুর রহমান শাহিনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪