| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৭:২৮:৫৪:অপরাহ্ন  |  ৬০৭ বার পঠিত
সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের দুই নেতা বহিষ্কার

স্টাফ রিপোর্টার: ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের বিমানবন্দর থানা শাখার সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে ছাত্রদলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) শিবলী সাদিক শিবলুর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো. রিপন হোসেন ও সাধারণ সম্পাদক আল-আমিন হোসেন শান্তকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

এতে আরও বলা হয়, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি মো. সালাহউদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক মাহফুজ-উর-রহমান লিপকন বহিষ্কারের এ সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে ছাত্রদলের সংশ্লিষ্ট সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত দুই নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক যোগাযোগ বা সম্পর্ক না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪