| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সংসদ সদস্যের আকষ্মিক হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা ও খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ১৭:৫১:২০:অপরাহ্ন  |  ৫৪০ বার পঠিত
সংসদ সদস্যের আকষ্মিক হাসপাতাল পরিদর্শন, চিকিৎসা ও খাবারের মান নিয়ে ক্ষোভ প্রকাশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার পূর্নিমাগাতিতে স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শনকালে চিকিৎসার বেহাল দশা, পরিস্কার পরিচ্ছন্নতার অভাব ও খাবারের নিম্নমান নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী ও বর্হিবিভাগ, অন্তবিভাগে পুরুষ-নারী সাধারণ ও সার্জারি ওয়ার্ড, শিশু বিভাগ, প্যাথলজি ও রান্না ঘড় ঘুড়ে দেখেন মাওলানা রফিকুল ইসলাম খান এমপি।

পরিদর্শন শেষে গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে, হাসপাতাল ব্যাবস্থাপনায় দূর্বলতার চিত্র তুলে ধরে অতিদ্রুত চিকিৎসা সেবা ও খাবারের মান উন্নত করার নির্দেশনা দেন তিনি।

এসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মনোয়ার হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যক্ষ শাহজাহান আলী, সেক্রেটারি খায়রুল ইসলাম, সাবেক সেক্রেটারি আলাউদ্দিন আল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪