| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০১, ২০২৬ ইং | ২২:৩৩:২৮:অপরাহ্ন  |  ৫২২ বার পঠিত
নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। 

সোমবার দুপুর ১ টায় নওগাঁ নওযোয়ান মাঠে বিভিন্ন উপজেলা সহ তৃণমূলের নেতাকর্মীরা একত্রিত হয়ে নওগাঁ সদর-৫¡ আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর নেতৃতে বেলুন এবং পায়রা উরিয়ে ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করে। এরপর নওজোয়ান মাঠ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের  হয়ে র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপি কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

এ সময় জেলা বিএনপি এবং এর  অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে জেলা বিএনপি কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তারা দলের প্রতিষ্ঠা ও সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪