| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বিদিশার জামিন নামঞ্জুর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ১১:৪৬:৩৪:পূর্বাহ্ন  |  ৩৫৮২ বার পঠিত
বিদিশার জামিন নামঞ্জুর

রিপোর্টার্স২৪ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ডপ্রাপ্ত প্রয়াত রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বুধবার (২ সেপ্টেম্বর) আদালত এ আদেশ দেন।

এর আগে গত ২৫ আগস্ট রাতে ঢাকার গুলশানের অ্যারাবিকা কফি রেস্টুরেন্ট থেকে বিদিশাকে গ্রেপ্তার করে গুলশান থানা পুলিশ। প্রতারণার মামলায় দেওয়া সাজা ও গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়।

চলতি বছরের ২০ মে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলম প্রতারণার মামলায় বিদিশাকে দুই বছরের কারাদণ্ড দেন।

মামলার বাদী ঢাকার পল্লবী এলাকার ব্যবসায়ী এ কে এম মোশাররফ হোসেন সিকদার। তিনি ২০০৮ সালের ফেব্রুয়ারিতে গুলশান থানায় বিদিশার বিরুদ্ধে মামলাটি করেন।

মামলার অভিযোগে বলা হয়, বারিধারায় একটি ফ্ল্যাট দেওয়ার কথা বলে ২০০১ সালের ১০ জুলাই মোশাররফ হোসেনের কাছ থেকে ৭৫ লাখ টাকা নেন বিদিশা। চুক্তি অনুযায়ী ২০০২ সালের ১০ জুলাই ফ্ল্যাটটি হস্তান্তরের কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে যাওয়ার পরও তা বুঝিয়ে দেওয়া হয়নি।

পরে টাকা ফেরত দেওয়ার জন্য বিদিশা ৭৫ লাখ টাকার একটি চেক দেন। তবে হিসাবে পর্যাপ্ত অর্থ না থাকায় ২০০৫ সালের ২ মে চেকটি প্রত্যাখ্যাত হয়।

অভিযোগে আরও বলা হয়, টাকা ফেরত পাওয়ার জন্য যোগাযোগ করা হলে বাদীকে হুমকি-ধামকি দেওয়া হয়।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪