| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

দেশে ব্যান্ডউইডথ সংকট নেই: বিএসসিপিএলসি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০২, ২০২৬ ইং | ২৩:০৩:৫৯:অপরাহ্ন  |  ৪৬৩১ বার পঠিত
দেশে ব্যান্ডউইডথ সংকট নেই: বিএসসিপিএলসি

স্টাফ রিপোর্টার: দেশে আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কোনো ঘাটতি নেই কিংবা দাম বৃদ্ধির কোনো শঙ্কা নেই বলে জানিয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি (বিএসসিপিএলসি)।

বিভিন্ন সংবাদমাধ্যমে দেশের ইন্টারনেট ব্যান্ডউইডথ সংকট ও ব্যান্ডউইডথের দাম বৃদ্ধি সংক্রান্ত সংবাদের প্ররিপ্রেক্ষিতে বুধবার (২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যান্ডউইডথ ঘাটতি ও দাম বৃদ্ধির বিষয়ে বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে, যা বাস্তবতা বিবর্জিত।

দেশের ভবিষ্যৎ চাহিদার বিষয়টি বিবেচনায় নিয়ে বিএসসিপিএলসি’র বিদ্যমান দুটি ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম তথা সি-মি-উই-৪ এবং সি-মি-উই-৫ সাবমেরিন ক্যাবলের পাশাপাশি আরও একটি ট্রাস্টেড সাবমেরিন ক্যাবল সিস্টেম সি-মি-উই-৬ বাস্তবায়ন করা হচ্ছে।

বর্তমানে বিদ্যমান দুটি সাবমেরিন ক্যাবলের সম্মিলিত সক্ষমতা প্রায় ৭ হাজার ২০০ জিবিপিএস, যার মধ্যে প্রায় ৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ ইতোমধ্যে দেশে সরবরাহ করা হচ্ছে এবং আরও প্রায় ৩ হাজার ২০০ জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা বিএসসিপিএলসির রয়েছে। ২০২৭ সালে সি-মি-উই-৬ ক্যাবল চালু হলে এর মাধ্যমে মোট ৩৪ হাজার জিবিপিএস ব্যান্ডউইডথ সরবরাহের সক্ষমতা অর্জিত হবে।

‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এর প্রক্ষেপণ অনুযায়ী, ২০৩০ সালে দেশের মোট ব্যান্ডউইডথ চাহিদা হবে ৩০ হাজার জিবিপিএস। ২০২৭ সাল নাগাদ রাষ্ট্রায়ত্ত সাবমেরিন ক্যাবলসমূহের মোট ব্যান্ডউইডথ সক্ষমতা হবে ৪১ হাজার জিবিপিএস, যার মাধ্যমে দেশের ক্রমবর্ধমান ব্যান্ডউইডথ চাহিদা পূরণ করা সম্ভব হবে। এ ছাড়াও দেশের ৬টি আইটিসি অপারেটরের মাধ্যমে চাহিদা অনুযায়ী ব্যান্ডউইডথ আমদানি করা হচ্ছে। এসসিপিএলসি ইতোমধ্যে চতুর্থ সাবমেরিন ক্যাবলে যুক্ত হবার কার্যক্রম শুরু করেছে।’

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশের বর্তমান ও ভবিষ্যৎ ব্যান্ডউইডথ চাহিদা পূরণে বিএসসিপিএলসি সম্পূর্ণ প্রস্তুত রয়েছে এবং আন্তর্জাতিক ব্যান্ডউইডথ সরবরাহে বর্তমানে কোনো ঘাটতি নেই কিংবা ভবিষ্যতে কোনো ঘাটতির সম্ভাবনা নেই। তাছাড়া বিএসসিপিএলসি ইতোমধ্যে ব্যান্ডউইথের ক্রমাগত মূল্য হ্রাসসহ গ্রাহকদের জন্য আকর্ষণীয় প্যাকেজে ব্যান্ডউইডথ প্রদান করছে, যা আন্তর্জাতিক ব্যান্ডউইডথকে আরও সাশ্রয়ী করেছে। ভবিষ্যতে ব্যান্ডউইডথ এর ব্যবহার বৃদ্ধির সাথে সাথে বিএসসিপিএলসি আরও সাশ্রয়ী মূল্যে ব্যান্ডউইডথ সরবরাহ করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ব্যান্ডউইডথ সংকট কিংবা ব্যান্ডউইডথ এর দাম বৃদ্ধি সংক্রান্ত প্রচারিত সংবাদটি সঠিক নয়, এটি উদ্দেশ্য প্রণোদিতভাবে প্রচার করা হয়েছে। এই ধরনের বিভ্রান্তিকর প্রচারে বিচলিত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ করা হচ্ছে। বিএসসিপিএলসি দেশের ডিজিটাল সার্বভৌমত্ব রক্ষায় এবং জাতীয় কৌশলগত তথ্য অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিতে সর্বদা প্রতিশ্রুতিবদ্ধ।

রিপোর্টার্স২৪/ধ্রুব

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪