| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবসে বগুড়ায় দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১৮:৫৬:০৬:অপরাহ্ন  |  ৩২০ বার পঠিত
তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবসে বগুড়ায় দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বগুড়ায় দোয়া মাহফিল অনুষ্টিত হয়েছে। ৩ সেপ্টেম্বও বৃহস্পতিবার বাদ জোহর বগুড়ার মহাস্থান মাজার জামে মসজিদে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এর ১৮তম কারামুক্তি দিবস উপলক্ষে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

দোয়া মাহফিল পূর্বে বক্তব্য রাখেন এবং দোয়া মোনাজাতে অংশ নেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। 

এসময় উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি বজলুর রহমান নিলু, জিসাস কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিটন, গাবতলী উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক জসীউর রহমান সোহেল, বিএনপি নেতা আসাদুজ্জামান অটল, শফিকুল ইসলাম, জিন্নাতুল ইসলাম, ফারুক আহমেদ, ডাঃ রবিউল ইসলাম, আব্দুল হালিম মন্ডল, জিন্নাতুল ইসলাম, আনিছার রহমান, সাহাদাত হোসেন, আব্দুল করিম, রফিকুল ইসলাম, মোনছের আলী ভোলা, পুটু মিয়া, জাকির হোসেন, আব্দুল ফকির, আজাহার আলী, শাজাহানপুর উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম, গাবতলী উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আরিফুর রহমান মজনু, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল লতিফ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজা উদ্দিন সুজা, যুবদল নেতা শাফিকুর রহমান জনি, মোকারম হোসেন ঝিনু, হোসেন আলী, মিল্টন হোসাইন, রেজাউল করিম রেজা, সিরাজুল ইসলাম, সুমন মিয়া, মাহফুজার রহমান, রিয়াদুল হাসান রিয়াদ, উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি সাখাওয়াত হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহতাছিন বিল্লা মুন, উপজেলা ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক হাবীবে মিল্লাত, স্বেচ্ছাসেবক দল নেতা সঞ্জু মিয়া, আব্দুল কুদ্দুছ, নিরব হাসান, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম, এমএ ফুয়াদসহ বিএনপি ও অঙ্গদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় মুসল্লীগন প্রমূখ। দোয়া মোনাজাত পরিচালনা করেন অত্র মসজিদের পেশ ইমাম মাওলানা মামুনুর রশিদ।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪