| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৩, ২০২৬ ইং | ১৯:০৪:৪৪:অপরাহ্ন  |  ২৮৮ বার পঠিত
ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কাজী আব্দুর রহমান এর রাকাব-এ যোগদান

বগুড়া প্রতিনিধি: অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ০৩ সেপ্টেম্বর ২০২৬ তারিখে পদোন্নতিপ্রাপ্ত হয়ে কাজী আব্দুর রহমান ব্যবস্থাপনা পরিচালক হিসেবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এ অদ্য যোগদান করেছেন। বর্তমান দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি জনতা ব্যাংক পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্বরত ছিলেন।

এছাড়াও তিনি অগ্রণী ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব)-এ উপ-ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। কাজী আব্দুর রহমান ১৯৯৮ সালে সিনিয়র অফিসার হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন।

রূপালী ব্যাংকে চাকুরীকালীন সময়ে তিনি ব্যাংকের একাধিক শাখার শাখা প্রধান; কর্পোরেট শাখা প্রধান; প্রিন্সিপাল শাখা প্রধান এবং জোনাল হেডসহ রাজশাহী, রংপুর ও ঢাকা (দক্ষিণ) এর বিভাগীয় প্রধান হিসেবে দক্ষতার সাথে তার দায়িত্ব পালন করেন।

তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে ইসলামিক হিস্ট্রি এন্ড কালচার বিষয়ে স্নাতকোত্তর এবং খুলনা বিশ্বাবিদ্যালয় হতে এমবিএ ডিগ্রী অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েটস। কাজী আব্দুর রহমান বিআইবিএম ও বাংলাদেশ ব্যাংকসহ দেশে এবং বিদেশে অনুষ্ঠিত বিভিন্ন প্রশিক্ষণ, কর্মশালা, সেমিনার ও সিম্পোজিয়ামে অংশগ্রহণ করেন। তিনি বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলাধীন সৈয়দমহল্লা গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪