| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৪, ২০২৬ ইং | ১১:৪৩:০০:পূর্বাহ্ন  |  ৩৬৬৩ বার পঠিত
পথচারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, স্ত্রীসহ আহত প্রতিমন্ত্রী

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। বৃদ্ধা মহিলাকে বাচাতে গিয়ে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে জমিতে নেমে যায়।

দুর্ঘটনার পর প্রতিমন্ত্রীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তিনি নিজ বাড়িতে ফিরে যান। গাড়িতে প্রতিমন্ত্রীর সাথে তার সহধর্মীনিও ছিলেন। প্রতিমন্ত্রী ঢাকা থেকে নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারী সফরে যাচ্ছিলেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর ) সকাল ৯ টায় মোকামতলা-জয়পুরহাট সড়কের কিচক ইউনিয়নের গোপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এদিকে, দুর্ঘটনায় গোপীনাথপুর গ্রামের ফিরোজা নামে ওই বধির বৃদ্ধা নারীও কিছুটা আহত হয়েছেন। তাকে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪