| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

তাসকিনের সঙ্গে সিডনিতে আনন্দঘন সময় কাটালেন শাবনূর

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ১৮:৪২:৫০:অপরাহ্ন  |  ১৭৮০২ বার পঠিত
তাসকিনের সঙ্গে সিডনিতে আনন্দঘন সময় কাটালেন শাবনূর

বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার একসময়ের তুমুল জনপ্রিয় নায়িকা শাবনূর। দীর্ঘদিন ধরে অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন তিনি। সেখানেই জাতীয় ক্রিকেট দলের তারকা পেসার তাসকিন আহমেদের সঙ্গে দেখা হয়েছে জনপ্রিয় এই অভিনেত্রীর। তাসকিন ও তার পরিবারের সঙ্গে বারবিকিউ পার্টিতে অংশ নিয়ে দারুণ সময় কাটিয়েছেন বলে জানিয়েছেন শাবনূর।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করে শাবনূর জানান, সিডনিতে তার ভাইয়ের বাসায় পরিবারের সদস্যদের সঙ্গে জাতীয় দলের পেসার তাসকিন আহমেদের দেখা হয়েছে। প্রিয় ক্রিকেটারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোকে আনন্দঘন ও স্মরণীয় বলেও উল্লেখ করেন তিনি।

তাসকিন ও তার পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শাবনূর লিখেছেন, গতকাল সিডনিতে আমার ভাইয়ের বাসায় পরিবারসহ প্রিয় ক্রিকেটার তাসকিন আহমেদের সঙ্গে বারবিকিউ পার্টিতে আমরা দারুণ কিছু সময় কাটালাম। ধন্যবাদ তাসকিন ও তোমার পরিবারকে, তোমাদের সঙ্গে সময়টা সত্যিই সুন্দর ছিল।

শুধু সাক্ষাতের আনন্দই নয়, তাসকিনের ক্রিকেটীয় সাফল্যেরও প্রশংসা করেছেন শাবনূর। জাতীয় দলের এই পেসারকে দেশের গর্ব উল্লেখ করে তিনি বলেন, তুমি আমাদের দেশের গর্ব ও এই সময়ের অন্যতম সেরা ক্রিকেটার। তোমার উজ্জ্বল ভবিষ্যৎ ও আরও অনেক সাফল্য কামনা করি।

শাবনূরের সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টের পর তাসকিনের সঙ্গে তার পারিবারিকভাবে সময় কাটানোর বিষয়টি নিয়েও ভক্তদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। তবে পুরো আয়োজনটি ছিল পারিবারিক ও বন্ধুত্বপূর্ণ বলেই শাবনূরের বক্তব্য থেকে বোঝা যায়।

দেশের ক্রিকেটের জনপ্রিয় তারকা তাসকিন আহমেদের সঙ্গে অভিনেত্রীর এই সাক্ষাতের মুহূর্তগুলোও সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের নজর কেড়েছে। শাবনূরের প্রকাশ করা ছবিতে দুজনকে হাস্যোজ্জ্বল ও স্বাভাবিক পরিবেশে সময় কাটাতে দেখা গেছে।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪