| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

সাজাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ২২:৪৩:৪৯:অপরাহ্ন  |  ১৪৮৬ বার পঠিত
সাজাভোগ শেষে বেনাপোলে ফিরলেন ৯ বাংলাদেশি

বেনাপোল প্রতিনিধি: ভারতে পাচার হওয়া দুই শিশুসহ ৯ বাংলাদেশি নারী-পুরুষ বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন। শনিবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরত পাঠানো হয়।

এদিন ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন—মুক্তা খানম, খাদিজা, আয়েশা, জাহানারা বেগম, রুকসানা, তাপস মন্ডল, আশিক মোল্লা, তন্ময় সরকার ও রামকৃষ্ণ বচার। তারা নড়াইল, রাজবাড়ী, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, ভালো কাজের আশায় দালালচক্রের প্রলোভনে পড়ে দুই শিশুসহ ৯ বাংলাদেশি বিভিন্ন সময়ে অবৈধভাবে সীমান্তপথে ভারতে যান। সেখানে বিভিন্ন বাসাবাড়ি ও খেত-খামারে কাজ করার সময় ভারতীয় পুলিশের হাতে আটক হন তারা। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

সাজাভোগ শেষে ভারতের একটি বেসরকারি মানবাধিকার সংস্থা তাদের কারাগার থেকে ছাড়িয়ে নিজস্ব শেল্টার হোমে রাখে। পরে ভারত সরকারের বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে শনিবার সন্ধ্যায় তাদের বাংলাদেশে ফেরত পাঠানো হয়।

বেনাপোল পোর্ট থানা থেকে মানবাধিকার সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার তাদের গ্রহণ করে পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া শুরু করেছে।

জাস্টিস অ্যান্ড কেয়ারের যশোর প্রতিনিধি শফিকুল ইসলাম বলেন, দেশে ফেরত আসা নারী-পুরুষ ও শিশুদের আপাতত সংস্থাটির নিজস্ব শেল্টার হোমে রাখা হবে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাদের নিজ নিজ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪