| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

reporter
  • আপডেট টাইম: অক্টোবর ২৫, ২০২৬ ইং | ১৭:২৩:৩৮:অপরাহ্ন  |  ৩৯৬ বার পঠিত
ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিনে বগুড়ায় কোরআন খতম ও দোয়া মাহফিল

বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রী তারেক রহমান ও প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমানের একমাত্র কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে বগুড়ায় পবিত্র কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার  (২৫ অক্টোবর) বাদ আছর বগুড়ার বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদে পরিবার বর্গের আয়োজনে ব্যারিস্টার জাইমা রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু, সুখ-সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে এ কোরআন খতম ও দোয়া মাহফিল হয়।

দোয়া মাহফিলের উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা পরিষদ সদস্য এড. একেএম মাহবুবুর রহমান,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, আলী আজগর তালুকদার হেনা,জয়নাল আবেদীন চান, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী বেলাল, বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি আহসানুল তৈয়ব জাকির, এম আর ইসলাম স্বাধীন,জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শহীদ উন নবী সালাম, কেএম খায়রুল বাশার, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল আলাম মামু, শেখ তাহাউদ্দিন নাহিন, সহসংগঠনিক সম্পাদক হুমায়ুন কবীর গেদা,শামীম রেজা শামীম, আরফানুর রহমান রেন্টু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান, সভাপতি হাবিবুর রশিদ সন্ধান।

পরিবারের পক্ষে উপস্থিত ছিলেন সৈয়দ আমিনুল হক দেওয়ান সজল,রাকিবুল ইসলাম শুভ,সৈয়দ আব্দুল গফুর দারা,সাইদুজ্জামান শাকিল, আলামিন সরকার, উজ্জল হোসেন।

দোয়া মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান সেন্ট্রাল মসজিদের ইমাম আব্দুল্লাহ্।


রিপোর্টার্স২৪/ঝুম

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪