| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৫, ২০২৬ ইং | ২৩:২১:৩০:অপরাহ্ন  |  ৪৯৭ বার পঠিত
ময়মনসিংহে আফরোজ খান মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও মেধাবৃত্তি প্রদান

ময়মনসিংহ প্রতিনিধি: ময়মনসিংহের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আফরোজ খান মডেল স্কুলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, মেধাবৃত্তি ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আফরোজ উদ্দিন খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ.জ.ম. রেজাউল করিম খান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ময়মনসিংহ শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর এস.এম. আরিফু রহমান, বোর্ড চেয়ারম্যানের একান্ত সচিব ও স্পোর্টস অফিসার মো. আব্দুল হক এবং বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাসিনা আফরোজ খান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মো. মাহাবুবুর রহমান, প্রভাতী শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আজিজুল হক এবং পরিচালনা কমিটির সদস্য মো. মোবারক হোসেন পাভেল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী শিক্ষক (ইংরেজি) হাসনাইস সাকিব।

অনুষ্ঠানে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ১৫৭ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া অষ্টম শ্রেণির ট্যালেন্টপুলে ৫৪ জন এবং পঞ্চম শ্রেণিতে ২৬ জন শিক্ষার্থীকে মেধাবৃত্তি প্রদান করা হয়।

এ সময় বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষায় বিভিন্ন শ্রেণিতে প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদেরও পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

রিপোর্টার্স২৪/রাফিদ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪