| বঙ্গাব্দ
Space For Advertisement
ad728

বাঁধনের ওপর হামলা: ৪ কারণ চিহ্নিত করলেন দীপ্তি চৌধুরী

reporter
  • আপডেট টাইম: সেপ্টেম্বর ০৮, ২০২৬ ইং | ১২:০০:০৮:অপরাহ্ন  |  ৬৫৮ বার পঠিত
বাঁধনের ওপর হামলা: ৪ কারণ চিহ্নিত করলেন দীপ্তি চৌধুরী
ছবির ক্যাপশন: আজমেরী হক বাঁধন (বাঁয়ে) ও দীপ্তি চৌধুরী

রিপোর্টার্স২৪ ডেস্ক:  ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনকে শারীরিকভাবে লাঞ্ছিত ও হেনস্তার ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। রাজনৈতিক ছত্রছায়াহীন সাধারণ নাগরিক ও নারী হওয়ার কারণেই বাঁধনকে সহজ টার্গেট করা হয়েছে বলে মন্তব্য করেছেন তিনি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) গভীর রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে বাঁধনের ওপর হামলার পেছনে চারটি কারণ চিহ্নিত করেন দীপ্তি চৌধুরী।

স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আজমেরী হক বাঁধনের অপরাধ- একটি গণঅভ্যুত্থানে তার একটি স্ট্যান্ড পয়েন্ট ছিল, যা ছবির লোকগুলোসহ আরও হাজার হাজার মানুষের আদর্শের সঙ্গে মেলেনি। বাঁধন রাষ্ট্র কর্তৃক শিশু হত্যার প্রতিবাদে রাজপথে ছিল, প্রোফাইল লাল করেছিল। বাঁধন কোনো রাজনৈতিক ছত্রছায়ায় নেই। বাঁধন বেডি মানুষ; তাই সে সবচেয়ে সহজ টার্গেট।’

বাঁধনের ওপর হামলার ঘটনায় ক্ষোভ জানিয়ে দীপ্তি চৌধুরী বলেন, বর্তমানে যারা সরকারে তারা প্রত্যেকেই জুলাই যোদ্ধা। কিন্তু জুলাই জঙ্গি গালি খেতে হয় আমাদের মতো রাজনৈতিক ছায়াহীন সাধারণ নাগরিককে।

তিনি অভিযোগ করে বলেন, ‘আমাদের বড় আন্দোলনের সাপোর্ট হিসেবে সাবাস বলা যায়, সহযোদ্ধা হিসেবে আগলে রাখা যায় না।’

জুলাই অভ্যুত্থানের কৃতিত্ব ও অংশীদারত্ব দাবি করা রাজনৈতিক দলগুলোর ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন দীপ্তি। তিনি লেখেন, ‘দেখার অপেক্ষায় আছি জুলাইয়ের অংশীদারত্ব নিয়ে টানাটানি করা রাজনৈতিক দলগুলো এ বিষয়ে কী ব্যবস্থা নেয়।’

জানা যায়, ইতালির ভেনিসে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমা নিয়ে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিতে তার ভাই ও ভাইয়ের পরিবারের সঙ্গে সেখানে গেছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

উল্লেখ্য, ইতিহাস গড়ে ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতামূলক ‘অরিজন্তি’ বিভাগে প্রদর্শিত হয়েছে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। স্থানীয় সময় বেলা সোয়া ২টায়, বাংলাদেশ সময় ৬ সেপ্টেম্বর সন্ধ্যা সোয়া ৬টায় সালা দারসেনা থিয়েটারে সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়।

সিনেমাটির মুখ্য চার নারী চরিত্রে অভিনয় করেছেন জাইনীন করিম, রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ বিনতে কামাল ও আজমেরী হক বাঁধন। সিনেমাটি পরিচালনা করেছেন রুবাইয়াত হোসেন।

রিপোর্টার্স২৪/এম এইচ

ad728

নিউজটি শেয়ার করুন

ad728
© সকল কিছুর স্বত্বাধিকারঃ রিপোর্টার্স২৪ - সংবাদ রাতদিন সাতদিন | আমাদের সাইটের কোন বিষয়বস্তু অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ
সকল কারিগরী সহযোগিতায় ক্রিয়েটিভ জোন ২৪